ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার : ড. ইউনূস

গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার : ড. ইউনূস

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের কল কারখানায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা সংগঠন ‘নিরাপন’ এর নেতারা।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের কল কারখানায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা সংগঠন ‘নিরাপন’ এর নেতাদের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা নিরাপন কর্মকর্তাদের বলেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় তিনি আরও বলেন, আমরা এরইমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি, খুব শিগগিরই তার ফলাফল পাওয়া যাবে।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের কল কারখানায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা সংগঠন ‘নিরাপন’ এর নেতাদের ফটোসেশন। ছবি: সময় সংবাদ

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী বলেন, অন্তর্বর্তী সরকার এরইমধ্যে শ্রমিক সংগঠন ও নির্মাতাদের সাথে একটি ১৮ দফা চুক্তি স্বাক্ষর করেছে, যা এ খাতে স্থিতিশীলতা এনেছে এবং পোশাক রফতানি বাড়াতে সাহায্য করেছে।

নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা গার্মেন্টস শিল্পে সংস্কারের উদ্যোগ নেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা এবং গ্রুপের স্বতন্ত্র পরিচালক তপন চৌধুরী। শীর্ষ পশ্চিমা ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের প্রতিনিধিরাও সভায় যোগ দেন। অনুষ্ঠানে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব প্রধান লামিয়া মোরশেদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular