ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগুলশাানে রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ ডিএনসিসির

গুলশাানে রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ ডিএনসিসির

বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের আওতাধীন গুলশান-২ এলাকায় রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি।

বুধবার (০৯ এপ্রিল ২০২৫) বিকালে ডিএনসিসির অভিযানে গুলশান-২ এর ৪৬ ও ৯০ নম্বর রোড ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা অন্তত ২৫টি দোকান উচ্ছেদ করে প্রায় এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযানে উচ্ছেদ করা দোকানের মধ্যে রয়েছে বিভিন্ন খাবারের অবৈধ টং দোকান, হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান।

ম্যাজিস্ট্রেট মো: শাহীদুল ইসলাম বলেন, ‘রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান ও স্থাপনার কারণে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। এসব অবৈধ দোকানের ফলে যানজটও অনেক বেড়েছে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular