ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিগোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রদল

গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রদল

গোপালগঞ্জ প্রতিবেদক: গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামের কৃষক হাবিল মোল্যা। এ বছর দুই বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন। এখন খেতজুড়ে বাতাসে দোল খাচ্ছে সোনালী ধান। তবে বিগত কয়েক দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও শ্রমিকসংকটের কারনে শঙ্কায় ছিলেন পাকা ধান ঘরে তোলা নিয়ে।

কৃষক হাবিল মোল্যার দুর্দশার খবর শুনে বুধবার (৬ মে) দুপরে গোপালগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্যার নেতৃত্বে ২০ জনের একটি দল তার ধান কেটে দেন। পরে সেই ধান জমি থেকে তুলে নিয়ে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা।

পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্যা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের পাশে থাকার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নির্দেশনায় কৃষকদের ধান কেটে দিচ্ছি। কোনো কৃষক যদি শ্রমিক না পান, তাহলে আমাদের খবর দিলে আমরা গিয়ে ধান কেটে দেব। যতদিন পর্যন্ত ধান মাঠে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।

কৃষক হাবিল মোল্যা বলেন, এবার আমার খেতে বোরোর ভালো ফলন হয়েছে। জমির সব ধান পেকে গেছে। কিন্তু আবহাওয়া ও শ্রমিকের কারণে ধান কেটে ঘরে নিতে পারছিলাম না। রানা মোল্যার নেতৃত্বে ছাত্রদলের নেতারা আমার ধান কেটে দিয়েছে। এতে আমি খুশি। ধান নষ্ট হবার আগের ঘরে তুলতে পারলাম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular