ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতগোপালগঞ্জে বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ প্রতিবেদক: গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি এড়াতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে বিজিবি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে যশোর থেকে বিজিবির সদস্যরা গোপালগঞ্জে পৌঁছান। সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে টহল শুরু করেন তারা।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে জেলার টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর পাওয়া যায়।

এ পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিকেলে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির সদস্যরা টহল দেন।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular