ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতআইনগত সহায়তা প্রদান সংস্থা রূপান্তর হচ্ছে অধিদপ্তরে

আইনগত সহায়তা প্রদান সংস্থা রূপান্তর হচ্ছে অধিদপ্তরে

নিউজ ডেস্ক: দেশের দরিদ্র ও অসচ্ছল জনগণের জন্য আইনি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সংস্থাটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ করার প্রস্তাব করা হয়েছে।

আইন মন্ত্রণালয় প্রস্তাবটি প্রাক-নিকার সভায় অনুমোদনের জন্য পাঠিয়েছে, যেখানে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে আজ সকালে সভা অনুষ্ঠিত হবে।

সরকারি আইন সহায়তা কার্যক্রম পরিচালনায় পৃথক প্রশাসনিক কাঠামো তৈরি হলে বিদ্যমান জনবল ও অবকাঠামো ব্যবহার করে নতুন অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে, ফলে অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না।

আইন ও বিচার বিভাগের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল এবং বিচারপ্রাপ্তিতে অসমর্থ মানুষের আইনি অধিকার নিশ্চিত করা হবে।

বর্তমানে দেশের ৬৪টি জেলায় জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর ২৬ ধারা অনুযায়ী, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে বিলুপ্ত করে এর কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে অধিদপ্তরের কর্মচারী হিসেবে বিবেচনা করা হয়েছে।

এছাড়া, প্রাক-নিকার সভায় নতুন পুলিশ তদন্ত কেন্দ্র ও থানার নাম পরিবর্তনসহ আরও কিছু প্রস্তাব উত্থাপন করা হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular