ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগৌরীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৌরীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৌরীপুর (ময়মনসিহ) পতিনিধি : ময়মনসিংহের নারী শিক্ষার অনন্য বিদ্যাপীঠ গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল বুধবার (১৮ জুন) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডি সভাপতি শিক্ষাবিদ তানজীন চৌধুরী লিলি। সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মাহবুবুল আলম খান। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাসেল আহমেদ সুমন, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, নুরুল আমিন খান পাঠান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক ও গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার। এছাড়াও বক্তব রাখেন সহকারী অধ্যাপক শারমিন রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান সিরাজ, প্রভাষক মো. রাকিবুল হাসান, প্রভাষক মো. ফয়জুর রহমান, প্রভাষক মো. মোস্তাকিম, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক শারমিন সুলতানা, আব্দুল আলিম খান, শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না প্রমুখ৷

এইচএসসি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস নিশাত। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ফাইজা আক্তার।
আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নজরুল ইসলাম। এর পর কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular