ঢাকা  বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগৌরীপুরে ছাত্রদল সদস্য সচিবকে কুপিয়ে জখম, আটক ১

গৌরীপুরে ছাত্রদল সদস্য সচিবকে কুপিয়ে জখম, আটক ১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিককে (৩২) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা| গত শুক্রবার রাতে উপজেলার শ্যামগঞ্জ বাজারের ভগবতী মিষ্টি দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে|

এ ঘটনায় শনিবার দুপুরে আহতের ছোট ভাই জামাল মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন| ঘটনার রাতেই অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ|

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি রিয়েল আহমেদসহ কয়েকজন এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করে আসছিলো| ঘটনার রাতে মনিরুজ্জামান মানিক  এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালায়| এ সময় রামদা দিয়ে মানিকের মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়| হামলায় জামাল মিয়া ও হারুন নামে আরও দু’জন আহত হয়| মানিক বর্তমানে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে|

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন|

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি| ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে| তদন্ত সাপেক্ষে অন্য আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে|

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular