ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগৌরীপুরে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

গৌরীপুরে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা-ঈশ^রগঞ্জ সড়কের তেরশিরা মধ্যপাড়া এলাকায় মঙ্গলবার (১৫ অক্টোবর) সরকারের মার্কিং করা রাস্তার ৪টি গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, বিক্রিত ৪টি গাছের মূল্য লাখ টাকা ছাড়িয়ে যাবে।

গাছের বেপারী তোরাব আলী জানান, তিনি ৪টি গাছ কিনেছেন ৩০হাজার টাকায়। তেরশিরা গ্রামের মৃত কাজিম উদ্দিনের পুত্র শামসুল হক এ গাছ বিক্রি করেছেন। গাছগুলো যে সরকারি রাস্তার তা আমার জানা ছিলো না।

শামসুল হকের স্ত্রী শামছুন নাহার জানান, আমাদের পরিবারের লোকজনেই এ গাছ রোপন করেছে। এখন রাস্তা করবে, তাই এলাকার লোকজন সালিশ-দরবার করে আমাদের গাছ কেটে রাস্তা ক্লিয়ার করে দিতে বলছে। তাই আমরা গাছ বিক্রি করে দিয়েছি।

অপরদিকে তেরশিরা গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র মতিউর রহমান জানান, গাছগুলোতে ইতোপূর্বে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ মার্কিং করে যান।

জমির সিমানা নির্ধারণ করে গাছগুলো সরকারি রাস্তায় হওয়ায় সেগুলোও সরকারিভাবে কাটার উদ্যোগ নিয়েছিলো। সে জন্য গাছগুলোতে মার্কিংও করা হয়। এ উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, সরজমিনে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে প্রেরণ করা হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular