ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগৌরীপুরে স্মৃতি রানী হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি

গৌরীপুরে স্মৃতি রানী হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে স্মৃতি রানী পালকে কুপিয়ে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (৩ নভেম্বর) ‘আমরা গৌরীপুরবাসী’ এর উদ্যোগে পুরাতন সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিহত স্মৃতি রাণী পাল গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর সুনীল চন্দ্র পালের কন্যা।

গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গৌরীপুর শাখার সভাপতি রতন সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, কালিখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সহসভাপতি আলী হায়দার রবিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শামীম খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. ফারুক আহম্মেদ, ওবায়দুর রহমান, মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আলভী, হলি সিয়াম শ্রাবণ, শ্যামল ঘোষ, আব্দুর রউফ দুদু, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার।

এ প্রসঙ্গে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ৩জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নিহতের স্বামী কাব্য সরকার (২৬), তার মামা নিমাই সন্নাসী (৫৫) ও মামী বেলী সরকার (৪০)।
উল্লেখ্য যে, গাজীপুরের শ্রীপুরের বরমী কামারপাড়ায় গত ২৮ অক্টোবর রাতে পরিকল্পিতভাবে কুুপিয়ে-জবাই করে স্মৃতি রাণী পাল হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সুনীল চন্দ্র পাল বাদী হয়ে ২৯ অক্টোবর মামলা দায়ের করেন।

নিহতের পরিবার সূত্রে জানায়, প্রায় ৩বছর পূর্বে শ্রীপুরের কেওয়া পশ্চিমখন্ডের বাসিন্দা কেসব সরকারের পুত্র কাব্য সরকারের সঙ্গে বিবাহ হয়। দাম্পত্য জীবনে ১৮মাসের একটি পুত্র সন্তান রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular