ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ১

গ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি:  গ্রেফতার হওয়া উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। ঐ সময় একজন আটক করা হয়েছে।

শনিবার কমলগঞ্জ থানারয় এ ঘটনা ঘটে। তিনি সংশ্লিষ্ট উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।  ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে চেয়ারম্যানকে গ্রেফতারের পর থানায় পুলিশের গাড়ি আটকিয়ে হট্টগোল ও আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে চেয়ারম্যানের ছেলে শিমুল ও তার ভাগিনা মতিউর রহমান সহ শতাধিক মানুষ।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত এ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানোর সময় তার ছেলে শিমুল ও তার ভাগিনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের গাড়ি আটকিয়ে হট্টগোল ও আসামীকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের জোরালো তৎপরতায় আসামির অনুসারীরা পিছু হটে। এসময় আসামীর ভাগিনা মতিউর রহমানকে আটক করে পুলিশ।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আব্দুল হান্নানকে শনিবার বিকেলেই মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানা থেকে আসামীকে আদালতে পাঠানোর সময় হট্টগোল ও আসামীকে ছিনতাইয়ের সময় মতিউর নামে একজনকে আটক করা হয়েছে ও বাকিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular