ঢাকা  বুধবার, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিচট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন ও ডেলিভারি কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন ও ডেলিভারি কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম বন্দর প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে প্রবেশে বাড়তি গেইট পাস ফি দাবি করায় বন্দরে নিরাপত্তা কর্মী ও ট্রেইলার শ্রমিক সংগঠনের নেতার মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিবহন শ্রমিকরা সব ধরনের কনটেইনার পরিবহন ও ডেলিভারি কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বন্দরে প্রবেশের গেইট পাস ফি নিয়ে মূলত বিরোধের সূত্রপাত হয়। শ্রমিকদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হচ্ছিল।

এ কারণে ট্রেইলার শ্রমিক সমিতির কোষাধ্যক্ষ মোক্তার হোসেন অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ করলে বন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে লাঞ্ছিত ও মারধর করেন।

বিষয়টি সমাধানে বন্দরের ৪ নম্বর গেইটে গেলে বন্দরের নিরাপত্তা কর্মী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দরের নিরাপত্তা কর্মী আশিকুর রহমানসহ অন্তত দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাইম মুভার অ্যান্ড ট্রেইলার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, গেইট পাস ফি ৫৭ টাকা, যা সরকার নির্ধারিত। অথচ শ্রমিকদের কাছ থেকে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল।

ট্রেইলার শ্রমিক সমিতির কোষাধ্যক্ষ মোক্তার হোসেন এ বিষয়ে প্রতিবাদ করলে বন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে মারধর করেন।

প্রাইম মুভার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, গেট পাসের নির্ধারিত ফির বাইরে বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ করায় মোকতার হোসেনকে মারধর করা হয়েছে।

বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি সমাধানের প্রস্তাব দেন। সে মোতাবেক বন্দরের চার নম্বর গেটে গেলে আরেকটি পক্ষ তাদের দিকে তেড়ে আসে। নিরাপত্তার কারণে আমাদের শ্রমিকরা পণ্য পরিবহন বন্ধ করে দেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার নামানোর পর বন্দর ও কাস্টমসের দাপ্তরিক কাজ শেষে তা ট্রেইলার, ট্রাক ও কাভার্ডভ্যানে করে দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়া হয়। সোমবার বিকাল থেকে পরিবহন কাজ বন্ধ থাকায় বন্দর থেকে পণ্য পরিবহন ব্যবস্থায় অচলাবস্থা তৈরি হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular