ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষচবিতে শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে উপাচার্যের কাছে শিবিরের স্মারকলিপি

চবিতে শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে উপাচার্যের কাছে শিবিরের স্মারকলিপি

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরনের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার দুপুরে উপাচার্যের কার্যালয়ে চবি ছাত্রশিবির সেক্রেটারি মোহাম্মদ আলীর নেতৃত্বে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খাঁন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটোয়ারী উপস্থিত ছিলেন।

চবি ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত স্মারকলিপিতে আবাসন কেন্দ্রিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্টের কথা তুলে ধরা হয় এবং যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে বহুতল হল নির্মানের মাধ্যমে চবির সকল শিক্ষার্থীকে আবাসনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

এসময় ছাত্রশিবির চবি শাখার শিক্ষা সম্পাদক, অফিস সম্পাদক, প্রচার সম্পাদক, এ এফ রহমান হল সভাপতি, সোহরাওয়ার্দী হল সভাপতি, শহীদ আব্দুর রব হল সভাপতি উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular