ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধচুয়াডাঙ্গায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ

চুয়াডাঙ্গায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ

চুয়াডাঙ্গা প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮ পিস স্বর্ণের বার ও টুকরো জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে সিকান্দার আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের একটি আম বাগান সংলগ্ন কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মেদিনীপুর বিওপির একটি টহল দল মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় সিকান্দার আলীকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তার কাছে থাকা ৭৯৩ দশমিক ৬৯ গ্রাম ওজনের বিভিন্ন আকারের মোট ৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৪টি সম্পূর্ণ স্বর্ণের বার, ৩টি ভাঙা বার এবং ১টি ভাঙা টুকরা। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৪০৬ টাকা।

জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular