ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানচোখের বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিষ্ঠিত হলো এরিস্টো আই হাসপাতাল

চোখের বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিষ্ঠিত হলো এরিস্টো আই হাসপাতাল

বিশেষ প্রতিনিধি, ঢাকা: চক্ষু চিকিৎসায় আর নয় বিদেশ এবার বাংলাদেশেই চক্ষু রোগীদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয় নিয়ে ঢাকার প্রাণকেন্দ্র ও স্বাস্থ্য সেবার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ধানমন্ডি রোড নাম্বার-৬ বাড়ি নাম্বার-১৬ তে প্রতিষ্ঠিত হলো এ্যারিস্টোফার্মা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এরিস্টো আই হাসপাতাল লিমিটেড।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস্টোফার্মা লিমিটেডের ব্যবস্থাপানা পরিচালক ও চেয়ারম্যান এবং এরিস্টো আইপাতাল লিমিটেডের চেয়ারম্যান এম এ হাসান।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে এরিস্টোফার্মার সম্মানিত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।হাসপাতালের পটভূমি উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা দেশবরেণ্য চক্ষূ চিকিৎসক মেজর জেনারেল অবঃ অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। এছাড়াও চক্ষু বিশেষজ্ঞ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংবাদকর্মী ও আগত অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

অবশেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলা হয় এই হাসাপাতালের রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি যা ইউরোপ আমেরিকা, সিঙ্গাপুরসহ বিশ্বের বড় বড় চক্ষু হাসপাতালে ব্যবহুত হয়ে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এখন চক্ষু চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না, এরিস্টোফার্মা আই হাসপাতালের মাধ্যমেই দেশেই বিশ্বমানের চিকিৎসা সম্ভব। হাসপাতালে রয়েছে দেশসেরা বিশ্বমানের চক্ষু কনসালটেন্ট।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular