ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদসিলেটে আটক ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মধ্যে চারটি শিশু

সিলেটে আটক ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মধ্যে চারটি শিশু

সিলেট প্রতিবেদক: সিলেট নগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে পুলিশ। এই সাতজনের মধ্যে চারটি শিশু।

রবিবার (১৫ নভেম্বর) সকালে মদিনা মার্কেট ও রিকাবীবাজার এলাকায় এসব অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (১৬ নভেম্বর) আটকদের কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল সাড়ে সাতটার দিকে নগরের মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনের নাম ইমরান আহমদ (১৮)। তারা মদিনা মার্কেট ও টুকেরবাজার এলাকার বাসিন্দা। আটকদের মধ্যে বাকী চারজনই শিশু। তাদের আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নগরের রিকাবীবাজার পয়েন্ট-সংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. মাহমুদুর রহমান, (১৯) নামের আরেকজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular