ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সম্মেলন ও নির্বাচন ২৪ নভেম্বর

ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সম্মেলন ও নির্বাচন ২৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার ২০২৭-২৮ মেয়াদের দ্বিবার্ষিক সম্মেলন আগামী ২৪ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১১টায় এ সম্মেলন শুরু হবে। একই দিন ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন। সম্মেলনের উদ্বোধন করবেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি মোল্লা জালাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির আহ্বায়ক মোশারফ হোসেন।

১৪ নভেম্বর অনুষ্ঠিত সমিতির আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সম্মেলন ও নির্বাচন আয়োজনের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নির্বাচন পরিচালনা, মনোনয়নপত্র বিতরণ, প্রার্থিতা প্রত্যাহার, জামানত এবং প্রার্থীদের আচরণবিধি চূড়ান্ত করা হয়।

নির্বাচন প্রস্তুতি ও কমিশন গঠন

সম্মেলন আয়োজনের লক্ষ্যে পাঁচ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হামিদুল হক মানিক। সদস্য সৌরভ জাহাঙ্গীর, শেখ ফরিদ, মোশারফ হোসেন ও মো. গোলাম কিবরিয়া।

নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আফজাল এইচ খান। কমিশনের অন্য সদস্যরা হলেন লতিফুল বারী হামীম, মফিদা আকবর, গনি আদম ও গালীব হাসান।

যেসব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে

২০২৭-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের ১৭টি সদস্য পদেও নির্বাচন হবে।

মনোনয়ন ও নির্বাচনী তফসিল

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়া যাবে। ১৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ২৪ নভেম্বর সম্মেলনের দিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, যা অফেরতযোগ্য। জামানত হিসেবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩ হাজার টাকা করে, অন্যান্য সম্পাদকীয় পদে ২ হাজার টাকা করে এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ১ হাজার টাকা জমা দিতে হবে।

মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যেক প্রার্থীকে নিজের, প্রস্তাবক ও সমর্থকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি এবং জামানতের টাকা জমার রসিদ সংযুক্ত করতে হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular