ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজনকল্যাণমুখী কাজের মাধ্যমে দেশসেরা  বিভাগ হওয়ার প্রত্যয় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর

জনকল্যাণমুখী কাজের মাধ্যমে দেশসেরা  বিভাগ হওয়ার প্রত্যয় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর

 
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জনকল্যাণমুখী কাজের মাধ্যমে সারাদেশের বিভাগগুলোর মধ্যে প্রথম হওয়ার প্রত্যয় ব্যক্ত করে  ময়মনসিংহের সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। তিনি এজন্য  সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন।
 
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সঞ্চালনায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সড়ক ও জনপদ অধিদপ্তর ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী সহ বিভাগীয় পর্যায়ের সকল দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।
 
ফারাহ শাম্মী বলেন, সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সকল দপ্তরের সহযোগিতা প্রয়োজন। আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা যেন তা সঠিকভাবে পালন করতে পারি। আমাদেরকে সবদিকে ফোকাস করে চলতে হবে। বিভাগের সকল দপ্তর মিলে আমরা একটা টিম হিসেবে কাজ করতে চাই।
 
সভায় সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনারকে বিভাগের বিভিন্ন দপ্তরের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ময়মনসিংহে নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে সংক্ষেপে তুলে ধরেন। 
 
স্বাস্থ্য বিভাগের পরিচালক টাইফয়েড টিকাদান সম্পর্কে বলেন, টাইফয়েড টিকাদানে সারাদেশে প্রথম স্থান এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ টিকা সরবরাহ করা হয়েছে। অন্যান্য দপ্তর তার নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন।
সভাপতি বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী আরো বলেন, জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই দেশপ্রেম, দেশের কল্যাণে কাজ করা। আপনারা আপনাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করুন। এই বিভাগের জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার সবার। সবসময়ই আমি আপনাদের পাশে আছি।
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular