ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতজনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করেছে

জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করেছে

বিশেষ প্রতিনিধি, ঢাকা: জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নির্ঘুম থেকে কাজ করেছেন বলেও জানান। ঈদে পুলিশ সদস্যরা না ঘুমিয়ে কাজ করেছেন বলেই সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (০২ এপ্রিল) ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নির্ঘুম থেকে কাজ করেছেন। এতে জনগণ স্বস্তিতে ঈদ পালন করতে পেরেছে। জঙ্গিসহ কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না, তবে নিরীহ মানুষ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়ে নির্দেশনা দেয়া আছে।

ঢাকা নিউজ/ এস 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular