ঢাকা  শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজনজীবনের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বাবান বাম গণতান্ত্রিক জোটের

জনজীবনের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বাবান বাম গণতান্ত্রিক জোটের

নিজস্ব প্রতিবেদক:   দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শতাধিক পণ্যে বর্ধিত ভ্যাট প্রত্যাহারসহ জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা।

সোমবার রাজধানীর পল্টনে অবস্থিত সিপিবি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার যৌথ সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ আহ্ববান জানান।

সভায় নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ,সিণ্ডিকেট ভেঙে দেয়া ও রেশনিং ব্যবস্থা চালুর ব্যাপারে সরকার যথাযথ কোনো পদক্ষেপ গ্রহন করেননি। অবিলম্বে শতাধিক পণ্যে ভ্যাট প্রত্যাহারসহ দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বাবান জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসিরউদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন,বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় গনতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, গণমুক্তি ইউনিয়নের সদস্য রফিকুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ , বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আবদুল আলী, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, নজরুল ইসলাম, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সদস্য রুবেল শিকদার উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular