ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ

জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ

নিউজ ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ৪ দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। রোববার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা ছাড়েন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

জাতিসংঘ মহাসচিব যাওয়ার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

সফরকালে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন, তাদের সম্মানের সঙ্গে প্রত্যাবাসনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সফরের তৃতীয় দিন গুতেরেস জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি যুবক এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে গোলটেবিল আলোচনায়ও যোগ দেন।

দীর্ঘ সাত বছর পর গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন অ্যান্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular