ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজাতীয় কবিতা পরিষদের জেলা কমিটি আহ্বায়ক গাজী গিয়াস, সদস্যসচিব মুরাদ

জাতীয় কবিতা পরিষদের জেলা কমিটি আহ্বায়ক গাজী গিয়াস, সদস্যসচিব মুরাদ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় জাতীয় কবিতা পরিষদের জেলা কমিটির আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন ও মুরাদ-আল হাসান চৌধুরীকে সদস্যসচিব করে জাতীয় কবিতা পরিষদ।

শুক্রবার জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কবি মোহন রায়হান, কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক কবি শাহিন রেজা ও কেন্দ্রীয় সদস্যসচিব কবি রেজাউদ্দিন স্টালিন এ কমিটি ঘোষণা করেন।

আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন ও সদস্য সচিব মুরাদ-আল হাসান চৌধুরী গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জাতীয় কবিতা পরিষদের জেলা কমিটির সদস্যরা হলেন- মাহবুবুল বাসার, মোর্শেদ আলম হাওলাদার, মিঞা মাহবুব, বেলায়েত হোসেন (রায়পুর),সাইফুল ইসলাম, কাউসার বিন জামান, বাসুদেব পোদ্দার(রামগতি), হাসিনা আক্তার, ওমর ফারুক চৌধুরী(রামগঞ্জ), রিয়াজুল ইসলাম জাকির, সোলায়মান চৌধুরী(কমলনগর), এনামুল হক, বোরহান উদ্দীন রব্বানী, হোসেন আহমদ জান, জামাল হোসেন রাজু, মো. ইবরাহিম, কামরুল হাসান হৃদয়, ফারহানা আক্তার দৃষ্টি, উম্মে আইমান তৃষা (চন্দ্রগঞ্জ), আহমাদ ফাহাদ ও মো. হাসান উদ্দিন।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিঘ্রই লক্ষ্মীপুর সফরে আসবেন বলে জানান জাতীয় কবিতা পরিষদের জেলা কমিটির সদস্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular