ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাজাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন শেষ ৬ মার্চ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন শেষ ৬ মার্চ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্সে (প্রফেশনাল) চলতি শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড কোর্সে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। অনলাইনে আবেদন চলছে।

আগ্রহী প্রার্থীরা আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। একই সময়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এমবিএ) ভর্তি আবেদন নেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ–সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি ৩০০ টাকা। আবেদন করা কলেজে (কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে মাধ্যমে অথবা সরাসরি) ৯ মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১০ এপ্রিল।

এদিকে ২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে।
প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর ছবি/কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular