নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান ও উপ-নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের গেজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটে ডা. মো. শফিকুর রহমান বিরোধী দলের নেতা এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধী দলীয় উপনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংসদের স্পিকারের আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত গত ১২ মার্চের একটি আদেশে এই গেজেট প্রকাশ করা হয়েছে।
গেজেটে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা হিসেবে মো. শফিকুর রহমান (ঢাকা-১৫) এবং সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১) উপ-নেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন সংসদের স্পিকার।




