ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জানা গেল মালয়েশিয়ায় কবে ঈদ

জানা গেল মালয়েশিয়ায় কবে ঈদ

নিউজ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামী ৩১ মার্চ সোমবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া।

রোববার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এদিকে ব্রুনাইও ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। সোমবার ঈদ হলে সেখানকার মানুষ রোজা রাখবেন ২৯টি। দেশটিতে রমজান শুরু হয়েছিল গত ২ মার্চ।

‘চাঁদরাত’ আসার আগেই ঈদের ঘোষণা দিয়েছে ব্রুনাই। রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা রমজানের সমাপ্তি এবং ঈদ উদযাপন শুরুর ইঙ্গিত দেয়।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয় গত ১ মার্চ। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করছে অস্ট্রেলিয়ার মুসলিমরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular