ঢাকা  শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজামায়াতে ইসলাম ‘আফিমের চেয়েও বিপজ্জনক’—বুলুর মন্তব্য

জামায়াতে ইসলাম ‘আফিমের চেয়েও বিপজ্জনক’—বুলুর মন্তব্য

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু জামায়াতে ইসলামকে ‘আফিমের মতো’ আখ্যায়িত করে বলেছেন, দলটি মাদকের চেয়েও বেশি বিপজ্জনক। তাঁর ভাষ্য, “এটা একবার যে গ্রহণ করে, সে আর সহজে তা থেকে বের হতে পারে না।”

মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুন্সিরহাট খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বুলু বলেন, জামায়াতের অনুসারীরা নেতাদের বক্তব্য ‘শুদ্ধ-অশুদ্ধ’ বিবেচনা না করেই মেনে নেয়। মওদুদীবাদ প্রসঙ্গে তিনি দাবি করেন, “মওদুদীর বংশধরেরা নিজেরা এ রাজনীতিতে সক্রিয় নন, তবে তাঁদের অনুসারীরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “গোপন তৎপরতা সম্পর্কে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন। এ ঘটনায় তিনি ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তোলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস. এম. রেফাত জামিলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular