ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৬

জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৬

নিউজ ডেস্কয়দিন: মহেশপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার শ্যামকুড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দাপাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপির সমর্থক শরিফুল ইসলাম। বাকি ৩ জনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে শ্যামকুড় বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে জামায়াত কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ৬ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, গতকাল একটি মারামারির ঘটনা ঘটেছিল। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। উভয় পক্ষ বিষয়টি সমাধান করার চেষ্টা করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular