ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

সৈয়দ নুরুল্লাহেল সাদেক : জামালপুর শহরের নয়াপাড়া পাঁচরাস্তা কলাবাগান আবাসিক এলাকায় একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে ইসরাত জাহান শাম্মী নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৩ আগস্ট) সকালে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শেখের ভিটা রেলক্রসিংসংলগ্ন নয়াপাড়া এলাকার ওই ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটটির মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। একই ফ্ল্যাটের একটি কক্ষে নিহত নারীর দুই শিশু সন্তান আটকা ছিল।

রোববার সকালে শিশুরা জানালা দিয়ে স্থানীয়দের কাছে পানি চাইলে বিষয়টি তাঁদের নজরে আসে। পরে স্থানীয়রা ফ্ল্যাটের সামনে গিয়ে মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ইসরাত জাহান শাম্মীর লাশ উদ্ধার করেন। একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষ থেকে তাঁর দুই সন্তানকে উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে ইসরাত জাহান শাম্মী নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’

ওসি আরও বলেন, ঘটনাটির প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে নিহত নারীর স্বামীকে এলাকায় দেখা যাচ্ছে না। তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড কি না, নাকি অন্য কোনো কারণে ওই নারীর মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular