জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে নাশকতা মামলাসহ তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর পৌর শহরের কাচারিপাড়ায় একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাচারিপাড়ার একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়েছে তাকে। তার নামে তিনটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামন ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নৌকা প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।



