ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে মধ্যরাতে যৌনপল্লীতে অভিযান, আটক ১০

জামালপুরে মধ্যরাতে যৌনপল্লীতে অভিযান, আটক ১০

নিজস্ব প্রতিনিধি : জামালপুর যৌনপল্লীতে মধ্যরাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলার ১০ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে এগারোটার সময় সদর থানার এসআই মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শহরের কাচারীপাড়া এলাকার মো. রুবেল হোসেন (২৫), আরিফুল ইসলাম (২৫), পৌরসভার রামনগরের বেলাল উদ্দিন (২০), সদর উপজেলার শরীফপুরের মো. লিয়ন (১৯), মো. সানি (১৯), মো. আপন (১৯), মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামের মাসুদ রানা (২৫), মো. রানা মিয়া (১৯), মো. জিহাদ (২১), এছাড়া মাদারগঞ্জ উপজেলার বালিজুরি পন্ডিতপাড়া গ্রামের মো. মুখলেছ মিয়া (৩২)।

পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় এন এফ আই, আর নং-২৪৪, তারিখ: ১৯/১০/২০২৪ খ্রিষ্টাব্দ, ১৮৬১ সনের পুলিশ আইনের ৩৪-(৬) ধারায় মামলা করে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, আমরা আসামীদের মধ্যরাতে শহরের রানীগঞ্জে অবস্থিত যৌনপল্লী থেকে গ্রেফতার করেছি।
গ্রেফতারকৃত আসামিদের পুলিশ আইনের ৩৪-(৬) ধারায় মামলা দিয়ে চালান করে দিয়েছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular