ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জালিয়াতির মাধ্যমেও এনআইডি করা হয়েছে: মহাপরিচালক

জালিয়াতির মাধ্যমেও এনআইডি করা হয়েছে: মহাপরিচালক

নিউজ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির জানিয়েছেন, জালিয়াতির মাধ্যমে এনআইডি করতে জনপ্রতি লাখ টাকার ওপরে লেনদেন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ইসি সচিবালয় সম্মেলন কক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

এ এস এম হুমায়ুন কবির জানান, শুধু সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অনিয়মের মাধ্যমে ১০৬ জনের এনআইডি করার প্রমাণ পেয়েছে ইসি।

এনআইডি মহাপরিচালক জানান,অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানা নির্বাচন অফিসার ও ডেটা এন্ট্রি অপারেটরকে প্রধান করে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, একেকজনকে ভোটার করতে লাখ টাকার ওপরে লেনদেন করা হয়েছে।

তিনি আরও জানান, এরইমধ্যে থানা নির্বাচন কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরকে সাময়িক বরখাস্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকি ৯ জন অজ্ঞাত আসামি।

এনআইডি মহাপরিচালক বলেন, জাতীয় পরিচয়পত্রের অনিয়ম নিয়ে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। অনিয়ম করলে কর্মকর্তাকেও ছাড় দেয়া হবে না।

এ ছাড়া এখন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ১৭ লাখ ৭হাজার ৫৭০ জনের ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান মহাপরিচালক।

এনআইডি সংশোধনে আরও সচেষ্ট হয়ে কাজ কার প্রতিশ্রুতি দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular