ঢাকা  শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাৎ হয়নি: দুদক

জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাৎ হয়নি: দুদক

নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আসিফ হাসান জানিয়েছেন, জিয়া অরফানেজ ট্রাস্টের কোন টাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মসাৎ করেননি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুদকের এ সংক্রান্ত দুর্নীতির মামলাতেই ১০ বছরের সাজা ও ২৫ মাস কারাভোগ করেছেন।

রোববার ( ১০ নভেম্বর) সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানিতে দুদকের আইনজীবী জানান, মামলার নথিপত্র অনুযায়ী দেখা যায় ট্রাস্টের দুই কোটি ৩৩ লাখ টাকা ট্রান্সফার হয়েছে কিন্তু কেউ তা আত্মসাৎ করেনি।

আদালতে খালেদা জিয়ার জবানবন্দিকে কবি নজরুলের রাজবন্দির জবানবন্দির সঙ্গেও তুলনা করেন আইনজীবী।

এ সময় আদালতে এ মামলায় খালেদা জিয়ার দেওয়া ১৫০ পৃষ্ঠার জবানবন্দিকে ঐতিহাসিক দলীল উল্লেখ করে কিছু অংশ আপিল বেঞ্চের সামনে পড়ে শোনানো হয়।

এ মামলায় আগামীকাল লিভ টু আপিলের আদেশের দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ।

খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল জানান, কোনো অনিয়ম না হলেও কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসনকে প্রথমে পাঁচ বছরের সাজা দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular