নিউজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনকে রূপান্তর করে প্রতিষ্ঠিত ‘জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর নির্মাণ করা হয়।

জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে আন্দোলনের দুর্লভ আলোকচিত্র, ভিডিও ফুটেজ, ঐতিহাসিক নথিপত্র এবং শহীদদের ব্যবহৃত নানা সামগ্রী। দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দিনই অনেকেই জাদুঘরটি দেখতে ভিড় করেন।




