ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামজুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ব: ভূমি প্রতিমন্ত্রী

জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ব: ভূমি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের মহান শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহিদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে দেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। এই ঐতিহাসিক অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সমাজ থেকে সকল ধরনের বৈষম্য চিরতরে দূর করা। বর্তমান সরকার জনগণের সে লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়ে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষিত জুলাই জাতীয় সনদ-২০২৫-এর আলোকেই বিএনপি সরকার যাবতীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। ইতোমধ্যে সরকারের গঠিত সংবিধান সংশোধন কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। সকল অংশীজন ও সাধারণ মানুষের সাথে পরামর্শ ও মতবিনিময়ের মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধন গ্রহণ করা হবে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক, সিএমপি পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলা রেঞ্জের ডিআইজিসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular