ঢাকা  শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জুলাই সনদে স্বাক্ষর করেই দায় শেষ নয়, বাস্তবায়নও লাগবে: ড.আলী রীয়াজ

জুলাই সনদে স্বাক্ষর করেই দায় শেষ নয়, বাস্তবায়নও লাগবে: ড.আলী রীয়াজ

উজ ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করলেই দায় শেষ নয়—সংস্কার বাস্তবায়নও প্রয়োজন।

রবিবার (৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের আগে তিনি বলেন, সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজ চতুর্থ সভা চলছে এবং কমিশন একটি অনুঘটকের ভূমিকাপালন করছে।

বিশেষজ্ঞদের সাথে আলাপচারিতায় ছয়টি প্রস্তাব এসেছে; কমিশন চাইলে এসব আলোচনা মিলিয়ে ৩০টি রাজনৈতিক দলের সম্মিলিত একটি প্রস্তাব হিসেবে অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করবে।

তিনি বলেন, ১৬ সেপ্টেম্বরের আলোচনায় উঠে আসা বিষয়গুলো বিশেষজ্ঞদের কাছে জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে পরামর্শ পাওয়া গেছে, যা বাস্তবায়ন সহজতর করতে পারে প্রধান উপদেষ্টা ও কমিশনের প্রধান বিষয়টি ঘনঘন পর্যবেক্ষণ করছেন এবং সরকার দ্রুত এ কাজে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন।

কমিশন আশা করে দলগুলো যদি দলগত স্বার্থের বাইরে গিয়ে সংক্ষিপ্ত, বাস্তবসম্মত প্রস্তাব দেন, তাহলে ১৫ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।

আলী রীয়াজ আরও বলেন, জনগণ তাদের রক্ত ও প্রাণ দিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন; সেই স্বপ্ন পূরণের জন্য কাঠামোগত সংস্কার অপরিহার্য। শুধু সনদে স্বাক্ষর করলেই হবে না — সকলে মিলে কাজ করে নাগরিকদের অধিকার সুরক্ষায় বাস্তব সংস্কার আনতেই হবে।

তিনি জোর দিয়ে বলেছেন, দলের চেয়ে বড় হলো নাগরিকদের অধিকার; কর্মীদের উৎসর্গ ও ত্যাগের প্রতি দায়বদ্ধ থেকেই সংশোধনী পদক্ষেপ নিতে হবে এবং তা দ্রুত কার্যকর করতে হবে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular