ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসংবিধান নিয়ে আন্দালিব রহমান পার্থের মন্তব্যে নতুন বিতর্ক

সংবিধান নিয়ে আন্দালিব রহমান পার্থের মন্তব্যে নতুন বিতর্ক

নিউজ ডেস্ক : জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জাতীয় সংসদের আলোচনায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের মন্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে।

৩১ মার্চ মঙ্গলবার সংসদ অধিবেশনে জাতীয় সংসদের পঞ্চম বৈঠকে তিনি বলেন, পুরোনো সংবিধানকে ছুড়ে ফেলা ঠিক নয়। বরং পরিবর্তন করে এগোনোই যুক্তিযুক্ত, এবং সংবিধান ও জুলাই সনদকে সমন্বয় করে এগোনোর কথা বলেন।

এ সময় তিনি প্রশ্ন তোলেন, “সংবিধান কি মনে করিয়ে দেয়, এটা ৭১–এর পরাজয়ের দলিল”—এই মন্তব্যের মাধ্যমে সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ সংবিধান বাতিলের প্রবণতাকে সমালোচনা করেন।

পার্থ সংবিধান সংস্কার পরিষদের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, তাঁদের “নোট অব ডিসেন্ট” আগেই দেওয়া আছে।

আন্দালিব রহমান পার্থ পরিবর্তনের পক্ষে মত দিলেও সংবিধানকে ছুড়ে ফেলার পক্ষে নন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular