ঢাকা  বুধবার, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাঝিনাইগাতীতে ১৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ঝিনাইগাতীতে ১৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

শেরপুর প্রতিনিধি:   শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী’ (পুসাজ)।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদর বাজারে মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুসাজের সভাপতি আবু হুরায়রা । এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলমগীর কবীর, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মুখলেছুর রহমান মুকিত, উপদেষ্টা রাতুল হাসান ও অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আল-আমিন প্রমুখ।

বক্তারা বলেন, ঝিনাইগাতীর শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে এলাকার সুনাম বৃদ্ধি করছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও উৎসাহিত করবে।

উল্লেখ্য, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী (পুসাজ) একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যা ঝিনাইগাতী উপজেলার বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত৷ উপজেলার শিক্ষার মানোন্নয়নে কাজ করে সংগঠনটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular