স্টাফ রিপোর্টার : ঢাকার অদূরে টঙ্গীর একটি বস্তিতে অভিযান চালিয়েছে বিপুল পরিমাণ অস্ত্র-মাদকসহ ৪০ জনকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালানো হয় বলে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. আলমগীর হোসেন জানান।
তিনি বলেন, অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।
র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়েছে।



