ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাটি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচ, ভারতের সামনে শুধু পাকিস্তান

টি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচ, ভারতের সামনে শুধু পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছে ভারত। পাকিস্তানের পর বিশ্বের দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়েছে তারা।

আজ (২৪ অক্টোবর) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করে ভারত।

এর আগে এই কীর্তি গড়েছিল পাকিস্তান। এখন পর্যন্ত ৩০৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে তারা। ভারতের পর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। কিউইরা খেলেছে ২৬৯টি ম্যাচ। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ২৬০টি এবং শ্রীলঙ্কা ২৪৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে।

জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। ৩০০ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১৯৯টিতে, হেরেছে ৮৩টিতে। সাতটি ম্যাচ টাই হয়েছে এবং ১০টি ম্যাচের ফল আসেনি। অন্যদিকে, ৩০৪ ম্যাচ খেলে পাকিস্তানের জয় ১৭৬টি। হার ১১৬ ম্যাচে। চারটি ম্যাচ টাই হয়েছে, আর আটটি ম্যাচে কোনো ফল হয়নি।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা দল

  • পাকিস্তান— ৩০৪ ম্যাচ
  • ভারত— ৩০০ ম্যাচ
  • নিউজিল্যান্ড— ২৬৯ ম্যাচ
  • ওয়েস্ট ইন্ডিজ— ২৬০ ম্যাচ
  • শ্রীলঙ্কা— ২৪৩ ম্যাচ
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular