ঢাকা  শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশটেকনাফে রোহিঙ্গাসহ অপহৃত ১৫ জন উদ্ধার: গ্রেপ্তার ২

টেকনাফে রোহিঙ্গাসহ অপহৃত ১৫ জন উদ্ধার: গ্রেপ্তার ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজরের টেকনাফ পাহাড় এলাকা থেকে দশ রোহিঙ্গাসহ অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে টেকনাফের বাহারছড়ার নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনের পাহাড়ের চূড়া থেকে তাদের উদ্ধার করা হয়। এর মধ্য ৫ জন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা। এদের মধ্যে ৬ জন শিশু রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. হারুন (২৫) ও নূর মোহাম্মদ (১৯)। দুজনই কচ্ছপিয়া করাচি পাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, অপহরণকারী চক্রটি ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬-১৭ দিন আগে ধাপে ধাপে পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের জন্য তাদের জোরপূর্বক আটক রাখা হয়।

এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, “অপহরণকারী চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি ও রোহিঙ্গা শরনার্থীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।”

উদ্ধারকৃত ভিকটিমদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular