ঢাকা  শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাটেস্টে ৬ হাজারের রানের কীর্তি গড়লেন মুশফিক

টেস্টে ৬ হাজারের রানের কীর্তি গড়লেন মুশফিক

নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৬ হাজার রান করার কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসে ৩১ রানের হার না মানা ইনিংস খেলেছেন মুশফিক। ওই ইনিংস খেলার পথে ৬ হাজার রান পূর্ণ হয়েছে।

মুশফিক ৬ হাজার থেকে ৩৯ রান দূরে থেকে মিরপুর টেস্ট শুরু করেন। প্রথম ইনিংসে তিনি মাত্র ১১ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে তার ৬ হাজারের ক্লাবে ঢুকতে ২৮ রান দরকার ছিল। আলো স্বল্পতায় দিন শেষ হওয়ার আগে ওই মাইলফলক স্পর্শ করে ফেলেন তিনি।

আন্তর্জাতিক টেস্টে ৬ হাজার রান করতে ৯৩ টেস্ট খেলেছেন তিনি। ৩৮ গড়ে ১১টি সেঞ্চুরি, তিনটি ডাবল সেঞ্চুরি ও ২৭টি ফিফটিতে ওই রান করেছেন ডানহাতি ৩৭ বছর বয়সী ব্যাটার। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ১৩৪ রান তামিম ইকবালের। সাকিব করেছেন ৪ হাজার ৬০৯ রান।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০০ রান ছাড়িয়েছে। ওপেনার মাহমুদুল হাসান জয় ও দেশ সেরা টেস্ট ব্যাটার মুশফিকুর রহিম দলকে ভরসা দিচ্ছেন। জয় ৩৮ রানে ব্যাট করছেন। মুশফিক ৩১ রান করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular