ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাটেস্ট স্কোয়াডে সৌম্যর না থাকার ব্যাখ্যা দিলেন বাশার

টেস্ট স্কোয়াডে সৌম্যর না থাকার ব্যাখ্যা দিলেন বাশার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি সৌম্য সরকারের। তবে তার বাদ পড়ার পেছনে ফর্মের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার বিষয়টি। তাকে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলিয়ে প্রস্তুতির মধ্যে রাখতে চায় নির্বাচক কমিটি।

সৌম্যকে বাদ দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘টেস্টে আমাদের নিয়মিত ওপেনিং জুটিই হয়তো খেলবে। সে ক্ষেত্রে একাদশে সৌম্যর খেলার সম্ভাবনা বেশ কম ছিল। আমরা চেয়েছি, সে স্কোয়াডে বসে না থেকে প্রথম শ্রেণির ম্যাচ খেলুক। যে কারণে আমরা দলে বাড়তি কোনো তৃতীয় ওপেনারও রাখিনি, যেন সবাই প্রথম শ্রেণির ম্যাচ খেলে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে।’

এদিকে পেসার খালেদ আহমেদকেও টেস্ট স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তাসকিন আহমেদ দলে ফেরায় চার পেসার নিয়েই সন্তুষ্ট নির্বাচকেরা। খালেদকে স্কোয়াডে রাখলে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম থাকত, তাই তাকেও ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিতে চান তারা।

খালেদকে নিয়ে বাশার বলেন, ‘আমাদের মূল তিন পেসারের সঙ্গে তাসকিন আহমেদ ফিরেছে। স্কোয়াডে চারজন পেসার যথেষ্ট হওয়ায় খালেদের এই মুহূর্তে সুযোগ হয়নি। আমরা চেয়েছি, যারা একাদশে সুযোগ পাবে না, তারা যেন প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত রাখে।’ দক্ষিণ আফ্রিকা সফরসহ সামনের সিরিজগুলোতে প্রয়োজন অনুযায়ী ক্রিকেটারদের দলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular