ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ট্রাম্পকে দেখতে চিড়িয়াখানায় লোকজনের ভিড়

ট্রাম্পকে দেখতে চিড়িয়াখানায় লোকজনের ভিড়

নিজস্ব প্রতিবেদক: ট্রাম্পকে দেখতে সবাই চিরিয়াখানায় ভিড় করেছে। বুধবার সন্ধ্যা রাতে ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল হওয়া মহিষটিকে জাতীয় চিড়িয়াখানা মিরপুরে আনা হয়। এরপর থেকে ঈদের দিন মহিষটিকে এক নজর দেখার জন্য লোকজন ভিড় করে।

নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রোতে বেড়ে ওঠা এই মহিষের শেষ ঠিকানা এখন মিরপুর চিড়িয়াখানা। লোকজন মহিষটিকে দেখে সত্যি ট্রাম্পের মতো মনে করছে। কয়েকজন দর্শক এ নিয়ে মন্তব্য করেছে। তাদের মতে এই মহিষটি সত্যি ট্রাম্পের মতো সোনালী চুলের অধিকারী। তাকে ট্রাম্পই লাগে।

বিরল প্রজাতি অ্যালবিনো মহিষটি এখন চিড়িয়াখানার মূল আকর্ষণে পরিণত হয়েছে। লোকজন এই স্থানে ভিড় করছে। অন্য খাঁচাগুলো ফাকা থাকলেও ট্রাম্পের খাঁচার পাশে লোকজনের ভিড়। কয়েকজন টুরিস্ট পুলিশ মহিষটিকে পাহারা দিচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular