ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধঠাকুরগাঁওয়ে বিরল বিষ্ণুমূর্তি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বিরল বিষ্ণুমূর্তি উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পাচারের আগেই গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) বিকেলে র‍্যাব-১৩-এর নীলফামারী ক্যাম্পের একটি বিশেষ দল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে মো. হাসান আহাম্মদের বাড়ির গোয়ালঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিশাল আকৃতির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
 
র‍্যাবের তথ্যমতে, মূর্তিটির মোট ওজন প্রায় ১১৫ কেজি। এর মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি, প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি, প্রস্থ ২২ ইঞ্চি।
 
আন্তর্জাতিক প্রত্নবস্তু চোরাচালান চক্রের হাতে পৌঁছানোর আগেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) অভিযান চালিয়ে মূর্তিটি জব্দ করে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
 
প্রাথমিকভাবে এটিকে অত্যন্ত মূল্যবান ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন প্রত্নসম্পদ বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর প্রকৃত বয়স, ঐতিহাসিক উৎস ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবে।
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular