ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকডেমোক্র্যাটদের বিজয় ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ

ডেমোক্র্যাটদের বিজয় ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক সাফল্য পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পরাজিত করে সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে দলটি। এই বিজয়ের মধ্য দিয়ে ট্রাম্পের ক্ষমতার শেষ দুই বছরের জন্য ওয়াশিংটনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা করছেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা তাঁর দেশের জন্য আরও মার্কিন সামরিক ও আর্থিক সহায়তার পথ খুলে দেবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত হতে শুরু করে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২১৮টি আসনের সীমা অতিক্রম করেছে। অন্যদিকে সিনেটের ১০০ সদস্যের কক্ষেও অন্তত ৫৪টি আসন নিশ্চিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। কয়েকটি আসনের ফল তখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।

এ জয়ের ফলে ২০২৪ সালের নির্বাচনের পর কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল, তার অবসান ঘটল। ২০০৯ সালে বারাক ওবামার দ্বিতীয় মেয়াদের পর এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টকে কংগ্রেসের উভয় কক্ষে বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি হতে হচ্ছে।
রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও ডেমোক্র্যাটদের জয়
নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল রিপাবলিকানদের ঐতিহ্যগত শক্তিশালী কয়েকটি অঙ্গরাজ্যে জয় পাওয়া। টেক্সাস, কানসাস, আইওয়া, সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা, মেইন ও ওহাইওতে গুরুত্বপূর্ণ আসন দখল করেছে দলটি।
টেক্সাসে জেমস তালারিকো রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে পরাজিত করেন। ১৯৯৪ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটিতে কোনো ডেমোক্র্যাট প্রার্থী রাজ্যব্যাপী নির্বাচনে জয় পেলেন। কানসাসে অ্যাডাম হ্যামিলটন রিপাবলিকান রজার মার্শালকে হারিয়ে প্রায় এক শতাব্দীর ঐতিহাসিক রাজনৈতিক ব্যবধান ভাঙেন। ১৯৩২ সালের পর অঙ্গরাজ্যটিতে এই প্রথম ডেমোক্র্যাটরা সিনেট আসন জয় করল।
এ ছাড়া আইওয়ায় জশ তুরেক, সাউথ ক্যারোলাইনায় অ্যানি অ্যান্ড্রুজ, নর্থ ক্যারোলাইনায় রয় কুপার এবং মেইনে ট্রয় জ্যাকসন জয়ী হয়েছেন। মিশিগানে আবদুল এল-সায়েদ রিপাবলিকান মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের অপ্রত্যাশিত জয় ট্রাম্প প্রশাসনের নীতি ও নেতৃত্বের প্রতি ভোটারদের অসন্তোষের প্রতিফলন।
উপরে বাঁ থেকে গভর্নর ক্যাথি হোকুল,লে. গভর্নর অ্যাড্রিয়েন অ্যাডামস, কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স, কংগ্রেসম্যান হাকিম জেফরিস, কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসওম্যান ওকাসিও কার্টেজ, কংগ্রেসম্যান টম সুজি, কংগ্রেসম্যান ব্র্যাড ল্যান্ডার, রিচি টরেস, কংগ্রেসম্যান নিকোল ম্যালিওটাকিস, অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া ও স্টেট কম্পট্রোলার থমাস ডিনাপোলি। ছবি: সংগৃহীত।
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের ওপর বাড়বে চাপ
কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা এখন ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণী কার্যক্রমের ওপর আরও কার্যকর নজরদারি চালানোর সুযোগ পাবে। প্রতিনিধি পরিষদের বিভিন্ন কমিটি প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে তদন্ত, শুনানি এবং প্রয়োজনীয় নথি তলব করতে পারবে। সিনেটের মাধ্যমে প্রেসিডেন্টের মনোনীত গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের নিয়োগ অনুমোদন বা আটকে দেওয়ার ক্ষমতাও ডেমোক্র্যাটদের হাতে থাকবে।
এ ছাড়া সরকারি ব্যয় অনুমোদন, নতুন আইন প্রণয়ন এবং প্রশাসনের বিভিন্ন নীতির বাস্তবায়নে কংগ্রেসের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ট্রাম্পের কোনো নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করা, প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা এবং অর্থ বরাদ্দ আটকে দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারবেন ডেমোক্র্যাটরা।
তবে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা পেলেই প্রেসিডেন্টের সব সিদ্ধান্ত বাতিল করা সম্ভব নয়। কোনো বিল পাসের পর প্রেসিডেন্ট ভেটো দিলে তা অতিক্রম করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। একইভাবে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা সম্ভব হলেও প্রেসিডেন্টকে পদ থেকে অপসারণের জন্য সিনেটে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন।
রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, নতুন কংগ্রেস দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি, বিশেষ করে ইরান যুদ্ধ, ইউক্রেনকে সহায়তা এবং ইসরায়েলকে সামরিক সহযোগিতা দেওয়ার বিষয়ে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়তে পারে।
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular