নিজস্ব প্রতিবেদক : বিগত ২৭ -২ -২০২৬ তারিখে ঢাকাস্থ সুবিদপুর কল্যাণ সমিতির ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৫ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয় । প্রতি বছরের ন্যায় এবার ও ঢাকাস্থ্ সুবিদপুর কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ মাহমুদুল আমিন খান । মাওলানা মিজানুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা। উক্ত অনুষ্ঠানে সভাপতি প্রকৌশলী মাহমুদুল আমিন খান সংগঠনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন, জীবদ্দশায় সংগঠনের সম্মানিত ঢাকাস্থ সুবিদপুর কল্যাণ সমিতির সাথে জড়িত ছিলেন তাদের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাতের জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা হয়। এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি জিল্লুর রহমান পাটোয়ারী তিনি সমিতির গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন। সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান (দুলাল ) গঠনতন্ত্রের অনুচ্ছেদের পরিবর্তন ও পরিবর্ধনের মধ্য দিয়ে ঢাকার বাইরে শাখা কমিটি গঠন করার প্রস্তাব পেশ করলে উক্ত সভায় অনুমোদিত হয়, পূর্বের ঢাকাস্থ সুবিদপুর কল্যাণ সমিতির নাম পরিবর্তন করে সুবিদপুর কল্যাণ সমিতি নামে নামকরণ করা হয়। সংগঠনের শুরুর দিকে কার্য নির্বাহী পরিষদের সদস্য ২১ জন ছিল।
ঢাকাস্থ সুবিদপুর কল্যাণ সমিতি কর্মপরিধি দিন দিন বৃদ্ধি পাওয়াতে গত দ্বি-বার্ষিক সম্মেলনে কার্যনির্বাহী পরিষদের পদ সংখ্যা ২১ থেকে ৪১ বর্ধিত করা হয়। কিন্তু গত মেয়াদে কার্যনির্বাহী পরিষদের প্রত্যেক সভায় সদস্যদের উপস্থিতি না থাকায় কার্যনির্বাহী পরিষদের পদ সংখ্যা ৪১ থেকে নামিয়ে ৩১ আনা হয়। গঠনতন্ত্রের সমিতির নাম পরিবর্তন কার্যনির্বাহী সদস্যের সংখ্যা পরিবর্তন ঢাকার বাইরে শাখা অফিস বা শাখা কমিটি গঠন নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন পাটোয়ারী । এলাকার শিক্ষা সংস্কৃতি ও সামাজিক তথ্যদি নিয়ে আলোচনা উপস্থাপন করেন প্রফেসর মোঃ ফজলুল করিম পাটোয়ারী । গ্রামের আর্থ সামাজিক উন্নয়ন, হত দরিদ্র বিমোচন নিয়ে মূল্যবান আলোচনা করেন ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব বেলায়েত হোসেন।
ঢাকাস্থ সুবিদপুর কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দদের নিঃস্বার্থভাবে গ্রামের আর্থসামাজিক কর্ম পরিধি নিয়ে মূল্যবান আলোচনা উপস্থাপন করেন এবং প্রশংসা করেন ফরিদগঞ্জ বার্তা সম্পাদক সাংবাদিক বিলাল হোসেন সাগর। সুবিদপুর গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ভূষিত করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন পাটোয়ারী বাহার উক্ত মাহফিলের আয়োজন ব্যবস্থাপনা পরিচালনার উপর সামগ্রিক আলোচনা করেন সম্ভাব্য সভাপতি মোহাম্মদ সালে পাটোয়ারী, সুবিদপুর কল্যাণ সমিতির চট্টগ্রাম শাখার। কল্যাণ সমিতির সার্বিক বিষয় উপস্থাপন করেন সাধারণ সম্পাদক জনাব মফিজুল ইসলাম পাটোয়ারী। গত অর্থ বছরে হিসাব এবং আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোঃ আক্তার হোসেন পাটোয়ারী অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন পাটোয়ারী ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব ছিলেন সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহমান পাটোয়ারীসহ সভাপতি ইয়াসিন পন্ডিত, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজন, অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মোঃ আমজাদ হোসেন কাজল, তাকবীর আহমেদ, আনিসুর রহমান পাটোয়ারী, শাহাদাত হোসেন সাজু, ওয়ারেস ভূইয়া তাপস ও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে নির্বাহী পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন পাটোয়ারী যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শহিদুল্লাহ পাটোয়ারী সুজন সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইমাম হোসেন কাঞ্চন উপদেষ্টা, সুবিদপুর গ্রাম থেকে আগত আব্দুল কুদ্দুস মুন্সি সহ অনেকেই ও ঢাকায় বসবাসরত সুবিদপুর কল্যাণ সমিতির সম্মানিত সদস্যবৃন্দ।




