ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের আমির নির্বাচিত সেলিম উদ্দিন

ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের আমির নির্বাচিত সেলিম উদ্দিন

২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত; ৪ নভেম্বর দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তাঁর নাম ঘোষণা করেন ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। গত ৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তাঁর নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এর আগে গত ২৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে আমির নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। দলের ১৩ হাজার রুকন এ নির্বাচনে ভোট দেন। পুরুষ ও নারী রুকনেরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসেন। তাঁকে সহযোগিতা করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। ১৩টি বুথে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্র থেকে পাঠানো কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে রুকনেরা পছন্দের দায়িত্বশীলের নাম লিখে ব্যালট বাক্সে জমা দেন।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, দলের নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তি নির্বাচিত হন। দলের দাবি, নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না। পদের আকাঙ্ক্ষা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি অযোগ্য বিবেচিত হন।

মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল এবং ২০০৪-২০০৫ সালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন এবং প্রতিষ্ঠানটির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত রমনা থানা জামায়াতের আমির, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এবং ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মনোনীত মেয়র প্রার্থী ছিলেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular