ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধঢাকা মেডিকেলের চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ড্যাবের

ঢাকা মেডিকেলের চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ড্যাবের

বিশেষ প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

১৯ আগস্ট বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড্যাব নেতৃবৃন্দ চিকিৎসকদের ওপর একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে দেশের সব হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ড্যাবের পক্ষ থেকে বলা হয়, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। চিকিৎসাসেবা প্রদানের স্থানে কোনো ধরনের সন্ত্রাসী হামলা, হুমকি বা নিরাপত্তাহীনতা শুধু চিকিৎসকদের জন্যই নয়, বরং দেশের পুরো স্বাস্থ্যব্যবস্থার জন্যই হুমকিস্বরূপ।সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

পাশাপাশি ভবিষ্যতে হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ও স্থায়ী নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় ড্যাব।ড্যাব নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা না হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকরা যাতে নির্ভয়ে ও নিরাপদ পরিবেশে রোগীদের চিকিৎসাসেবা দিতে পারেন, সে জন্য দেশের প্রতিটি হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে অবিলম্বে নিরাপত্তা জোরদার করতে হবে।তারা চিকিৎসকদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

ঢাকা নিউজ/শহীদ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular