ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশেরপুরঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ

নিউজ ডেস্ক: “আগামী ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৮ টা হতে ২৬ এপ্রিল রবিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬/তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর উপরিস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত কাজ করা হবে।” সড়ক ও জনপথ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও বলা হয়, “সেতু মেরামতকালে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ অপরিহার্য বিধায় উক্ত সেতুর উপর ২৪ এপ্রিল সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এক লেনে যান চলাচল করবে, ২৪ এপ্রিল রাত ১১ টা থেকে ২৫ এপ্রিল শনিবার সকাল ৯ টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ২৫ এপ্রিল শনিবার সকাল ৯ টা থেকে ২৬ এপ্রিল রবিবার সকাল ৮ টা পর্যন্ত এক লেনে যান চলাচল করবে।”

যান চলাচল বন্ধ থাকাকালীন সময়ে আবশ্যিকভাবে এবং এক লেনে যান চলাকালীন সময়ে যানজট এড়ানোর লক্ষ্যে বর্ধিত মহাসড়কে চলাচলকারী যানবাহনকে নিম্নলিখিত রুট ব্যবহারের অনুরোধ করা হচ্ছে-
ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট: শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট;
ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট: শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার- ফেঞ্চুগঞ্জ-সিলেট;
ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট: সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular