ঢাকা  রবিবার, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক ৩ জানুয়ারি শনিবার দুপুরে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন ঢাকার ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র যাচাইয়ের সব ধাপ অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপত্তি, অভিযোগ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে তারেক রহমান ও এস এম খালিদুজ্জামানের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হলো।

ঘোষণার সময় তারেক রহমানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রার্থিতা বৈধ ঘোষণা করায় তারা সন্তোষ প্রকাশ করেন।

ঢাকা-১৭ আসনে ১৭টি মনোনয়নপত্র জমা পড়েছিল বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, এই আসনে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে জামায়াতের প্রার্থী এস এম খালিদুজ্জামান নিজেই সমর্থকদের নিয়ে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular