ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসতারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তিতুটিমূলক সভা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তিতুটিমূলক সভা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উৎসব কর্মসুচি ১০ জানুয়ারি শুরু হয়ে পর্যায়ক্রমে চলবে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তিতুটিমূলক সভায় এ কর্মসুচি গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান।

তিনি উপজেলা পর্যায়ের সকল বিভাগকে এ কর্মসুচি পালনে সক্রিয় ভুমিকা রাখার আহবান জানিয়েছেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, আটোয়ারী থানার প্রতিনিধি এসআই নারায়ন চন্দ্র, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, উপজেলা তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বে”ছাসেবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তবৃন্দ উৎসব বাস্তবায়নে সক্রিয় ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular